গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
"রাষ্ট্রের কাছে খোলা মনে এক মায়ের আকুল আবেদন "
" ক্ষমতা নয়", জনগণের নিরাপত্তাই হোক, রাষ্ট্রের প্রথম পরিচয় "ভয়ের বাংলাদেশ নয়,বিবেকের বাংলাদেশ চাই। "আইনের শাসন, ন্যায়ের আলো--- মানুষের বেঁচে থাকার সম্বল হোক রাষ্ট্রের করণীয় প্রধান কাজ।
আমরা কি সন্তান বড় করছি নাকি অসহিষ্ণ প্রজন্ম তৈরি করছি। যে অবুঝ শিশুর হাতে থাকার কথা খেলনা,চকলেট -- তার চোখে আতঙ্ক কেন? যে কিশোরীর হাতে থাকার কথা বই,তার চোখে মিথ্যা প্রলোভনের স্বপ্ন কেন? যে কিশোরের চোখে দেশ গড়ার স্বপ্ন থাকবে, তার হাতে অস্ত্র কেন? একটি শিশুকে রক্ষা করা মানে একটি ভবিষ্যৎ কে বাঁচিয়ে রাখা।
শিশুর প্রতি অন্যায়ের দায় পরিবারকে নয়, অপরাধীকে নিতে হবে।
তাজমিন, অপ্রতিম, আছিয়া, রামিসাএমন কত শিশুর বেদনা দায়ক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, যার অনেক কিছুই খবরের পাতায় আসে না। সবচেয়ে কষ্টের বিষয়, অপরাধীর অপকর্ম একসময় আড়ালে চলে যায়, অথচ ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে বইতে হয় অপমান, দোষারোপ ও সামাজিক চাপ।
বিচারহীনতার অন্ধকারে আর কত মায়ের বুক খালি হবে? প্রতিটি হত্যাকান্ড একটি পরিবারের পৃথিবী বদলে দেয়। একটি শিশু নিজের নিরাপত্তার জন্য বড়দের উপর বিশ্বাস রাখে। সেই বিশ্বাস ভেঙে যে ব্যক্তি শিশুর উপর যৌন নির্যাতন চালায়, যে শিশুর শরীর, মন ও অধিকার কে আঘাত করে।
যে মানুষ একটি শিশুর প্রতি এমন জঘন্য অপরাধ করে, তার কি বিবেক বলে কিছু নেই? কেন অপরাধীর বদলে প্রশ্নের মুখে পড়বে নির্যাতিত শিশু ও তার পরিবার?
এই তথ্যপ্রযুক্তির যুগেও কি প্রতিটি পরিবার সন্তানকে প্রতি মুহূর্তে সব বিপদ থেকে আগলে রাখতে পারে? সতর্কতা অবশ্যই জরুরি, কিন্তু সব অপরাধ ঠেকানোর দায় পরিবারের একার নয়।
আসুন, অপরাধীর পক্ষ না নিয়ে নির্যাতিত শিশুর পাশে দাঁড়াই। দোষারোপ নয়, সহমর্মিতা; নীরবতা নয়, ন্যায়বিচারের দাবি। শিশুর পরিচয় ও মর্যাদা রক্ষা করি, অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
একটি শিশুর জীবন নষ্ট হওয়ার পর তার পরিবারকে সামাজিকভাবে ভেঙে দেওয়া নয়—আমাদের দায় হওয়া উচিত শিশুটির পাশে দাঁড়ানো এবং এমন অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।
পরিবার সমাজ রাষ্ট্র এই তিনের সমন্বয়ে
শিশুকে নিরাপদ সমাজ
উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব।আছিয়া, রামিসা,তাসনিম, অপ্রতীম আরো নাম না জানা প্রতিটি ঘটনা আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় একটি জীবন হারানোর শোক কত দীর্ঘ হতে পারে। --
তাই সবিনয়ে নিবেদ আমার প্রিয় রাষ্ট্রের কাছে।
" ক্ষমতা নয়, জনতার নিরাপত্তাই হোক " রাষ্ট্রের প্রথম পরিচয়"
" ভয়ের বাংলাদেশ নয়,বিবেকের বাংলাদেশ চাই "।
" আইনের শাসন, ন্যায়ের আলো--- মানুষের বেঁচে থাকার সম্বল হোক রাষ্ট্রের করণীয় প্রধান কাজ।