গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:১১ পিএম
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
শুনুন
00:00
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।...
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি তিনি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় ‘প্রি-সিএইচওজিএম’ কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের রিট্রিট সেশনে তিনি এ আহ্বান জানান।
হুমায়ুন কবির তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এখন অ্যান্টিগুয়া ও বারবুডা সফর করছেন। সূত্র: বাসস
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
পানিসম্পদমন্ত্রী এ্যানীকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
২৩ মিনিট আগেভারতে হোস্টেলের ট্যাংকে মৃত বানর, পানি খেয়ে ৫৪ শিক্ষার্থী হাসপাতালে
৪৭ মিনিট আগেশ্রমিক আন্দোলনকে সহিংসতার পথে নিয়ে যাচ্ছে কারা?
৩ ঘণ্টা আগেএলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
৯ ঘণ্টা আগেএলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
৯ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয়: শি জিনপিং
০২ নভেম্বর, ২০২৬
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন:
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
২২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--