গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪ পিএম
ক্রীড়া প্রতিবেদক: ফজলে রাব্বি
বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নভঙ্গ: সিন্ডিকেটের অভিযোগ তুলে ফুটবল ছাড়ার ঘোষণা সাইফ কেরাওয়ালার
বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নভঙ্গ: সিন্ডিকেটের অভিযোগ তুলে ফুটবল ছাড়ার ঘোষণা সাইফ কেরাওয়ালার
ক্রীড়া প্রতিবেদক: ফজলে রাব্বি
লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা ছিল অনেক দিনের। তবে শেষ পর্যন্ত সেই অধরাই থেকে গেল প্রবাসী ফুটবলার সাইফ কেরাওয়ালার স্বপ্ন।
অভ্যন্তরীণ সিন্ডিকেট এবং নানা অনিয়মের অভিযোগ তুলে ফুটবলকে বিদায় জানানোর চূড়ান্ত ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী গোলরক্ষক।
যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে খেলা ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক সাইফ কেরাওয়ালা দেশের ফুটবলে দারুণ এক সম্ভাবনার আলো জ্বালিয়েছিলেন। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে আগ্রহ প্রকাশ করে ক্যাম্পেও অংশ নিয়েছিলেন তিনি।
কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সংশ্লিষ্টদের একাংশের সিন্ডিকেট বা ব্যক্তিগত বাধার শিকার হয়ে তাকে শেষ পর্যন্ত জাতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সাইফ জানান, যোগ্যতা ও প্রতিভা থাকা সত্ত্বেও দেশের ফুটবলে নিরপেক্ষ মূল্যায়নের সুযোগ তিনি পাননি। অভ্যন্তরীণ অদৃশ্য বাধার কারণে একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় ফুটবল খেলাই ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
প্রবাসী এ গোলরক্ষকের এমন অভিযোগে ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্রিকেট ও ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অবমূল্যায়ন ও অভ্যন্তরীণ বাধার বিষয়ে দীর্ঘদিনের যে গুঞ্জন রয়েছে, সাইফের এই সিদ্ধান্ত যেন তারই এক বাস্তবিক প্রতিফলন।
এদিকে সাইফ কেরাওয়ালার এই অনাকাঙ্ক্ষিত বিদায় এবং উত্থাপিত সিন্ডিকেটের অভিযোগ নিয়ে সাধারণ ফুটবল ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি— আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে শক্তিশালী করতে যেখানে প্রবাসীদের অভিজ্ঞতা ও সুযোগ দেওয়া জরুরি, সেখানে এমন অনিয়মের ঘটনা দেশের ফুটবলের জন্য বড় একটি ধাক্কা।