মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

00:00
00:00
লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও...

জাতীয় লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড,১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ নিউজ রুম : +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯-৭০ ই-মেইল : [email protected] বিজ্ঞাপন : [email protected]

লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কারে সরকারকে সহযোগিতা করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, ‘১৫শ’ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন। মানুষকে নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন। শুধু এলাকার ময়লা নয়, সারাদেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, সরকারি ও বিরোধীদল মিলে চলুন সেই জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।’

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফটোসেশনের রাজনীতি ও জনসভার পথ ছেড়ে বিরোধীদলকে জনসেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু দু’য়েক দিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না, আসুন, দলমত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল আজও সেই জনসভার রাজনীতিতে পড়ে আছেন। তারা আগের মতোই বক্তৃতার রাজনীতি করতে চান, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না। প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করেছেন, যেটি জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি।’

‘মোবাইল ফিভার ক্লিনিক’কে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ‘ডট কর্নার’ এবং মা-শিশুদের পুষ্টি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে, যেখান থেকে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --