গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ০২ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম
যুদ্ধে তেহরান চুক্তিতে না এলে আমরাই এর ইতি টানব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই কোনো না কোনোভাবে’ শেষ হবে। তেহরান কোনো চুক্তিতে আসবে, নাহলে ‘আমরাই এর ইতি টানব’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘন্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই কোনো না কোনোভাবে’ শেষ হবে। তেহরান কোনো চুক্তিতে আসবে, নাহলে ‘আমরাই এর ইতি টানব’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এদিকে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি অপরিশোধিত তেলের ট্যাংকারে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার কাতারের একটি এলএনজি জাহাজে হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই ঘটনা ঘটল। কাতারের জাহাজে ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার দুই দিনের পরিকল্পনা নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ‘কূটনীতির পথ বেছে নেয়ার মতো যথেষ্ট সুবিবেচনার পরিচয় দেবে’।