গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৯ পিএম
শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আটক |
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামের একজনকে
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম অনলাইন সংস্করণ অ- অ+ এ সম্পর্কিত আরও খবর আজমুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, মামলায় আসামি খুবির ৪ শিক্ষার্থী চুরির অভিযোগে শিক্ষার্থীকে ছাদে নিয়ে মারধর, পরে মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই: খুবি উপাচার্য শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আটক সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১৬৬৪ । ই-মেইল: [email protected].খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামের একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হত্যা মামলাটি তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, হাসনাত হাবীব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পান। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। আটককৃত রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।
নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’
গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে পেটানো হয়। একপর্যায়ে আজমুল চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন, নাকি মেরে ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।