গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম অনলাইন সংস্করণ অ- অ+ এ সম্পর্কিত আরও খবর পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন মাদ্রাসায় দেশের সব মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা মাদ্রাসা শিক্ষা বোর্ডের দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১৬৬৪ । ই-মেইল: [email protected].ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দিয়েছে বোর্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের সব দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ সহজ ও নিরাপদ করতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে মিল রেখে নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে।
ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড থেকে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাকশি অনলাইন বিভিন্ন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও সম্ভব হবে না।
এ পরিস্থিতিতে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।