গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪ পিএম
জাতিসংঘ ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নোয়াখালী সুবর্ণ চরের কৃতি সন্তান ছাএদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, নোয়াখালীর সুবর্ণ চর কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বে তিনি ছিলেন।
গত ৫ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে নোয়াখালী সুবর্ণ চর কৃতি সন্তান কেন্দ্রীয় ছাএদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, তিনি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক ও যোগাযোগ করেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
সফরজুড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফরসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সুবর্ণ চরের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।