গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ৩টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ অক্টোবর
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ৩টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
১ অক্টোবর সকাল ১০টায় আবেদন শুরু হবে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১১২ টাকা পরিশোধ করতে হবে।
এক নজরে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।