মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

বাড়িতে সার মজুত করে জরিমানা গুনলেন জামায়াত নেতা....

00:00
00:00
বাড়িতে সার মজুত করে জরিমানা গুনলেন জামায়াত নেতা....

কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুতের দায়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন

 সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুতের দায়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --