মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মানুষের পাশাপাশি এক বিড়াল প্রেমী ডাক্তারের অনুভূতির গল্প

00:00
00:00
মানুষের পাশাপাশি এক বিড়াল প্রেমী ডাক্তারের অনুভূতির গল্প

 মেয়ে আমার ডাক্তার—ভাবতাম রোগী দেখবে, মানুষের সেবা করবে , রোগী  বাঁচাবে।

কিন্তু বাসায় এসে দেখি, আসল রোগী একজনই—আমাদের বিড়াল! 

বিড়ালের একটু হাঁচি দিলেই ডাক্তার মেয়ে ছুটে আসে,মানবিক ডাক্তার হয়ে 

খাবার সময় হলে পুষ্টিবিদ,

ঘুমানোর সময় হলে নার্স,খেলার সময় হলে একজন খেলোয়াড়,

আর আদর করার সময়  মমতাময়ী একজন  মা! 


আমি একদিন মজা করে বললাম,

“তুই ডাক্তার হয়েছিস, নাকি বিড়ালের মা?”


মেয়ে বলল, “দুটোই!”


আমি বললাম,

“তাহলে তোর রোগীর ফি কে দেয়?”

মেয়ে বলল",মিউমিউ!

বুঝলাম—এই বাড়িতে আমার মেয়ের কাছে মানুষ সন্তান না, বিড়াল সন্তানই VIP!

`

বিড়ালের যত্ন দেখে মনে হয়, এ শুধু বিড়াল নয়—এ যেন মেয়ের নিজেরই  সন্তান! 


একদিন মা হিসেবে একটু সাহস করে বললাম—

“মা, তোর বিড়ালের যত্ন দেখে মনে হয় তুই ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসিস!”

মেয়ে বলল,  অবশ্যই! ও তো আমার বাচ্চা!” 

মা বলল, আচ্ছা, বাচ্চা যদি অসুস্থ হয়?”


মেয়ে বলল, আমি আছি না? আমি দেখাব, ওষুধ খাওয়াবো, সারারাত পাশে থাকব!”


আমি মনে মনে বললাম—

“বাহ! নিজের মা অসুস্থ হলে এত তাড়াতাড়ি ডাক্তার পাওয়া যায় না, আর বিড়ালের একটু হাঁচি হলেই ২৪ ঘণ্টার ইমার্জেন্সি সার্ভিস!” 

বছর ঘুরে সময় এলো বিড়ালের জন্মদিন। সে এক এলাহী কাণ্ড। ভি,আই, পি পার্টির আয়োজন। কেক, বেলুন, ঝলমলে লাইট, আরো কত কি ---

তারপর একদিন দেখি, বিড়ালটা আরামে ঘুমাচ্ছে। মেয়ে তার পাশে বসে আদর করছে।

আমি বললাম,

“মা, এত আদর করিস কেন? ও তো কিছুই বোঝে না!”


মেয়ে বলল,

“মা, তুমি বুঝবে না। ও আমাদের পরিবার!” 

আমি বললাম,

“ঠিক আছে, বুঝলাম। তাহলে এই বাড়িতে আমার পদটা কী?” 

মেয়ে বলল,

“তুমি তো মা!”

আমি বললাম,

“আর বিড়াল?”


মেয়ে বলল, ও  আমার বাচ্চা!” 

আমি বললাম,

“তাহলে বাচ্চার মা আমি, নাকি তুই?” 

বিড়ালের যত্ন দেখে 

শেষে বুঝলাম—

 তার বিড়াল একটু “মিউ” করলেই সেটা VIP রোগী, VIP কেবিন, VIP চিকিৎসা এবং VIP love, 

আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখি আর ভাবি—

“আহা, আমার মেয়ে বড় হয়েছে… শুধু আমাদের নাতি-নাতনির জায়গাটা আপাতত একটা লোমশ চার পায়ের বাচ্চার দখলে।

শেষে বুঝলাম__মেয়ে নিজের ভালোবাসার জগত তৈরি করেছে--

আর মা তো এমনই—

আজ একটু অভিমান করবে,

কাল আবার নিজেই বিড়ালের জন্য খাবার তৈরি করবে।

কিছুক্ষণ চুপ থেকে মা 

মনে মনে বলে—,

“মা হওয়াটা কি সত্যিই এত কঠিন?

নাকি সন্তান বড় হয়ে গেলে মায়ের ভালোবাসাটাই তার কাছে একটু বেশি হয়ে যায়?”

মা আবার একটু মুচকি হেসে ভাবে, বিড়াল তোমার আদরের ছোঁয়া পেলে একটু লেজ নাড়াবে কিন্তু তোমার মা ভালোবাসা পেলে, শুধু হাসবেই  না, মনের  ভেতর থেকে স্বস্তি  এবং শান্তি দুটোই পাবে। 

তারপর আবার নিজের মনকেই বুঝাই—

না, এ তো আমার সেই মেয়ে।

যাকে ছোট থেকে বড় করেছি, যার সাফল্যে বুক ভরে গর্ব করি।

আজ সে ডাক্তার, নিজের মতো করে বাঁচে, নিজের ভালোবাসার জগত তৈরি করেছে।

সেই জগতে একটা বিড়ালের জন্য এত ভালোবাসা আছে—এটাও তো তার মনের সুন্দর একটা দিক। তার সবচেয়ে বড় পরিচয়—সে একজন বিড়ালপ্রেমী!  মমতাময়ী মা।   

মেয়ের সব কিছু শুনে, মা উপদেশের সুরে বলতে লাগলো, 

 আমি তোমাকে কিছুই বলবো না, শুধু মাঝে মাঝে এই অসহায় মাকে একটু আদর করে বলো,তুমি আমার জীবনের প্রথম VIP তাহলেই সব হিসাব মিলে যাবে। বিড়াল তোমার বেবি হতে পারে, কিন্তু তোমার মা তোমার 

"Original  version!"

 এই original version কে কোন software  update  দিয়ে replaceকরা যায় না। মায়ের পদটা সব সময় স্থায়ী। 

No replacement.

No cancellation 

No expiry date.


লেখক তাসলিমা মালেক কেয়া।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --