গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৫ পিএম
কোটালীপাড়ার কৃতিসন্তান
শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত
কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তার এ পদপ্রাপ্তিতে কোটালীপাড়ার ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে সেখানে সদস্য হিসেবে স্থান পান কোটালীপাড়ার আবির শিকদার। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় আবির শিকদার দীর্ঘদিন ধরে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবির শিকদার বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে ছাত্রদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করতে চাই।”
এদিকে আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কোটালীপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, আবির শিকদারের এই অর্জন কোটালীপাড়ার ছাত্রসমাজের জন্য গর্বের বিষয়। আগামী দিনে তিনি সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ছাত্রদলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের।