গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৪ পিএম
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, আছে নিজস্ব ইউনিফর্ম
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, মাদক সেবন ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে নিজেদের উদ্যোগে মাঠে নেমেছে একদল তরুণ। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামে সংগঠনটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এলাকায় টহল দেন,...
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, মাদক সেবন ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে নিজেদের উদ্যোগে মাঠে নেমেছে একদল তরুণ। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামে সংগঠনটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এলাকায় টহল দেন, বিভিন্ন অভিযানে অংশ নেন এবং সন্দেহভাজনদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তাদের এমন কর্মকাণ্ড নিয়ে আইন হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষ হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।
গত ১৬ আগস্ট টঙ্গীতে এক ব্যক্তিকে কয়েকজন তরুণের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আটক ব্যক্তি নিজেকে আনোয়ার ওরফে ‘ব্লেড আনোয়ার’ বলে পরিচয় দেন। তরুণেরা তাকে টঙ্গীর ছিনতাইকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিতে বলেন। একপর্যায়ে আনোয়ার বলেন, টঙ্গীতে কেউ ছিনতাই করতে এলে ‘পাবলিক’ তাকে মারধর করবে।
দ্বিতীয় বিয়েসহ যেসব কারণে প্রবাসী ছেলেকে ঘরে উঠতে দেননি বাবা