মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস

00:00
00:00
‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। পরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরের দিকে চলে যান।

তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের প্রতিবাদের কারণ এবং ঘটনার অন্যান্য দিক সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --