গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬ পিএম
নিখোঁজ সংবাদ: হাফেজ মারুফ হুসাইনকে খুঁজে পেতে পরিবারের আকুতি
কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের বাসিন্দা হাফেজ মারুফ হুসাইন নিখোঁজ হয়েছেন। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মারুফ হুসাইন সর্বশেষ ঢাকার ডেমরা এলাকার ডগাই বাজারের মাদ্রাসাতুল ইহসান মিনার মসজিদ থেকে নিখোঁজ হন। তাঁর বাবার নাম মাওলানা জামাল উদ্দিন। তাঁর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে।
কেউ হাফেজ মারুফ হুসাইনের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭২৮২৭১০৭৭
০১৬২৯৯০২৫৬১
তাঁকে খুঁজে পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।