গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪ পিএম
কোটালীপাড়া সেনারগাতী মধ্যপাড়া মিরধা বাড়ি জামে মসজিদের নির্মাণে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা
কোটালীপাড়া সেনারগাতী মধ্যপাড়া মিরধা বাড়ি জামে মসজিদের নির্মাণকাজে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট। মসজিদের নির্মাণকাজ এগিয়ে নিতে ট্রাস্টের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম তালুকদার, মোঃ নান্নু মিয়া তালুকদার, মোঃ পেয়ারুল তালুকদার, মোঃ সবুজ তালুকদার, মোঃ দিদার তালুকদার, মোঃ তুষার তালুকদার ও মোঃ মাহমুদুর রহমান ইমতিয়াজ।
ট্রাস্টের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার বলেন, “মানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সমাজের বিধবা, এতিম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই। দেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের সংগঠনের জন্য দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”
তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন এই উদ্যোগ কবুল করেন এবং মানুষের কল্যাণে কাজ করার
তৌফিক দান করেন।
নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।