গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬ পিএম
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইশরাক হোসেন। শনিবার তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও সরকারের অভ্যন্তরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘটনার এক দিনের মাথায় ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক: তাহসিন আহমেদ
প্রকাশনা: গণবার্তা