মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

00:00
00:00
মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জে ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকামঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ভিডিওলাইভ টিভিলাইভOpen sidebarসারা বাংলা

সোমবার ১৯শে অক্টোবর ২০২৬ ০৩:১১:৪১ অপরাহ্নমুন্সিগঞ্জে ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।মুন্সিগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ তাহসিন ইফতেখার আজ সোমবার দুপুরে এ রায় দেন। এ সময় আসামি (এবাদত মীর) আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তথ্যবিবরণীতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা গার্মেন্টসে কাজের সুবাদে আশুলিয়ায় থাকতেন। সেই সুযোগে পাষণ্ড বাবা নিজের মেয়েকে ভয় দেখিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন।

পরে ২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজের বাড়িতে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় এলাকার প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে ঘটনার দিনই (১৯ জানুয়ারি) লৌহজং থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে দীর্ঘ প্রায় ১১ বছর মামলার বিচারকার্য শেষে সোমবার আদালত এই রায় প্রদান করেন।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুন্সিগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --