গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬ পিএম
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভাইরাল
বাবার পাগড়ি মাথায়, গায়ে বাবার আবা। সাদামাটা অথচ আবেগঘন এই সাজে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি। তাঁর বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি...
বাবার পাগড়ি মাথায়, গায়ে বাবার আবা। সাদামাটা অথচ আবেগঘন এই সাজে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি। তাঁর বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে অনেকের আগ্রহ তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ওসমান হাদির বিয়ের স্মৃতিচারণ করে তাঁর বোন মাসুমা হাদি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভাইয়ের বিয়ের সাজ এবং বিয়ের আয়োজনের কথা তুলে ধরেন।
মাসুমা হাদি লিখেছেন, ‘গায়ে আব্বার আবা, মাথায় আব্বার পাগড়ি, আমাদের ওসমান গনি বিয়ের সাজে। জুমার নামাজ শেষে মসজিদে ওসমান গনির বিয়ে সম্পন্ন হয়েছিল।’ পোস্টের মন্তব্যে জাস্টিস ফর হাদি ও নিজের বাবার ২০১২ সালে মারা যাওয়ার কথা জানান মাসুমা হাদি।