গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৬ পিএম
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১৪৩ বছরের সম্প্রীতি
শুনুন
00:00
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই প্রাঙ্গণে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই প্রাঙ্গণে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। মসজিদে আজান ও নামাজ চলে, আর মন্দিরে হয় পূজা-অর্চনা। ধর্মীয় আচার পালনের সময় একে ওপরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে ১৪৩ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছে দুই ধর্মের মানুষ।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় অবস্থিত ইউসুফগঞ্জ জামে মসজিদ ও শ্রী শ্রী সাধুবাবা সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম। স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৮৮৩ সালে একই আঙিনায় ধর্মীয় প্রতিষ্ঠান দুটির যাত্রা শুরু হয়। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠান দুটিকে ঘিরে কোনো বিরোধ, তিক্ততা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউসুফগঞ্জ জামে মসজিদে নামাজ আদায় করছেন। এ সময়ে পূজা ও নামাজ নিয়ে কোনো বিরোধ হতে দেখেননি। দুই উপাসনালয়ের আলাদা পরিচালনা কমিটি রয়েছে। তারা নিজ নিজ ধর্মীয় কার্যক্রমের সময় সমন্বয় করেন। এর মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে।
মসজিদের ইমাম সাঈদুল ইসলাম বলেন, একই প্রাঙ্গণে বহু বছর ধরে নামাজ ও পূজা-অর্চনা পাশাপাশি হয়ে আসছে। কখনো কোনো বিভেদ সৃষ্টি হয়নি। সনাতন ধর্মাবলম্বীরা নামাজের সময় সহযোগিতা করেন, আবার পূজার সময় মুসলমানরাও পাশে থাকেন। এভাবে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
২ ঘণ্টা আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
৪ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৫ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৬ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
৯ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--