গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৯ পিএম
কলরবের নাম-লোগো ব্যবহার নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নাম ও লোগো অনুমতি ছাড়া ব্যবহার এবং সংগঠনের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংগঠনটির কর্তৃপক্ষ
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলরব জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি বা মহল অনুমতি ছাড়াই সংগঠনটির নাম ও লোগো ব্যবহার করছে। এমনকি কেউ কেউ নিজেদের কলরবের প্রধান পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলরব বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটির নাম ও লোগো কপিরাইট আইনে বৈধভাবে নিবন্ধিত ও সংরক্ষিত।
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কলরব কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পরও কেউ অনুমতি ছাড়া সংগঠনটির নাম ও লোগো ব্যবহার কিংবা এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড চালালে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার এবং প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।