মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

জামায়াতের জান্নাতের পথ নিয়ে দাজ্জালের প্রসঙ্গ টানলেন রাশেদ খাঁন

00:00
00:00
জামায়াতের জান্নাতের পথ নিয়ে দাজ্জালের প্রসঙ্গ টানলেন রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায় বলে আলোচনা-সমালোচনা চলে আসছে। দলটির সেই ‘জান্নাতের পথ’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে দাজ্জালের উদাহরণ টেনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন তিনি।

জামায়াতের জান্নাতের পথ নিয়ে দাজ্জালের প্রসঙ্গ টানলেন রাশেদ খাঁননিজস্ব প্রতিবেদকপ্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএমশেয়ার করুন:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁনজামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায় বলে আলোচনা-সমালোচনা চলে আসছে। দলটির সেই ‘জান্নাতের পথ’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে দাজ্জালের উদাহরণ টেনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন তিনি। 

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়েও একাধিক প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

তিনি লিখেন, ‘জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান! হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘আমি জানি না, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?’

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ, জামায়াত আমিরের উদ্বেগ

মিষ্টির আসনে ভোট: এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

এরপর জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘এই পথ কি ভোটের আগে বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ? না কি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ার পথ কিংবা রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে ধর্ম অবমাননার পথ?’

তিনি আরও লিখেন, ‘না কি আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা বলার পথ? না কি একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার পথ?’

জুলাই গণঅভ্যুত্থান নিয়েও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘না কি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার পথ?’

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --