মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

খুলনায় রাস্তায় পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

00:00
00:00
খুলনায় রাস্তায় পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. তুষার (২৭) লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র এবং চাঁদাবাজি মামলা রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, এলাকাবাসীর মাধ্যমে পুলিশ জানতে পারে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেনের মধ্যে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --