গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম
কুলাউড়ায় ইউএনও এবং পুলিশ প্রশাসনকে পাশে রেখে এমপি শকুর নির্দেশনায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইউএনও এবং পুলিশ প্রশাসনকে পাশে রেখে এমপি শকুর নির্দেশনায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও এবং পুলিশ প্রশাসনকে পাশে রেখে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর নির্দেশনায় কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু। সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীকে আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: মছব্বির আলীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।
এদিকে দুটি প্রেসক্লাব ভেঙে একটি আহ্বায়ক কমিটি গঠন হলে (প্রেসক্লাব কুলাউড়া) নামে সাংবাদিকদের আরেকটি বৃহৎ অংশ সেই ঐক্য
প্রক্রিয়ায় যুক্ত হয়নি।
এ ব্যাপারে প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম জানান, আমরা আমাদের প্রেসক্লাব বিলুপ্ত করিনি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। নানা মতানৈক্যের কারণে প্রেসক্লাব কুলাউড়া তাদের ঐক্য প্রক্রিয়ার সাথে যুক্ত হয়নি। আমাদের তিলে তিলে করে গড়ে তোলা ৩০ বছরের প্রাণের সংগঠন প্রেসক্লাব বিলুপ্ত করে অধিকাংশ সদস্যরা তাদের ঐক প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হননি। তবে যারা ওই ঐক্য প্রক্রিয়ায় যেতে ইচ্ছুক আমরা তা ওপেন করে রেখেছিলাম, এবং ইতিমধ্যে ২-৩ জন সেখানে চলে গেছেন। আজিজ আরো জানান তারা কেনো ওই প্রেসক্লাবে যুক্ত হতে চাননি তা গতকাল সেই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি প্রকাশের পর অনেকেই অনুমান করছেন।
প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক ও দৈনিক আমারদেশের প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ জানান, প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের একটি স্বতন্ত্র স্বাধীন পেশা, আমরা নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করতে চাই তাই সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওইখানে আমরা যুক্ত হয়নি। তবে আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের সকল বৈধ ভালো কাজে আমাদের লেখনীর মাধ্যমে সর্বদা পাশে থাকবো।