মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

00:00
00:00
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

ডি থ্রি ট্রফির নিলামের মাঝেই বিগ ব্যাশ দল পেলেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর তাকেও দেখা যাবে এই...


মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ডি থ্রি ট্রফির নিলামের মাঝেই বিগ ব্যাশ দল পেলেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর তাকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন এই কাটার মাস্টার।


গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।


সব ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।


এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারও তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --