গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০১ পিএম
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
শুনুন
00:00
ব্যথা সবার জন্যই কষ্টকর।...
ব্যথা সবার জন্যই কষ্টকর। তবে ব্যথার অনুভূতি কি আশপাশের মানুষের আচরণ বা পরিচয়ের ওপর নির্ভর করে? সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গেছে, নারী পরীক্ষক শারীরিক ব্যথা সৃষ্টি করলে পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন। এমনকি অস্ত্রোপচারের পর নারী গবেষক ব্যথার কথা জানতে চাইলে পুরুষ রোগীরাও তুলনামূলক কম ব্যথার কথা জানান।
গবেষকেরা বলছেন, নারী ও পুরুষ পরীক্ষক একই ধরনের পোশাক পরেছিলেন এবং একই কথা বলেছিলেন। তারপরও পরীক্ষকের লিঙ্গের সঙ্গে ব্যথার অনুভূতিতে পার্থক্য দেখা গেছে।গবেষণার প্রথম ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের পায়ের পাতার ওপরের অংশে লেজারের সংক্ষিপ্ত স্পন্দন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ব্যথার সঙ্গে যুক্ত বিভিন্ন স্নায়ুতন্তুর সক্রিয়তা পর্যবেক্ষণ করা হয়।সময় গবেষকেরা লক্ষ করেন, কোনো পুরুষ অংশগ্রহণকারীর শরীরে ব্যথা সৃষ্টি করার দায়িত্বে নারী থাকলে একই মাত্রার ব্যথা অনুভব করাতে তুলনামূলক বেশি তীব্র উদ্দীপনা প্রয়োগ করতে হতো।বিজ্ঞাপন
স্বাস্থ্য পরামর্শ
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing button
নারী পরীক্ষক। ছবি: সংগৃহীত
ব্যথা সবার জন্যই কষ্টকর। তবে ব্যথার অনুভূতি কি আশপাশের মানুষের আচরণ বা পরিচয়ের ওপর নির্ভর করে? সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গেছে, নারী পরীক্ষক শারীরিক ব্যথা সৃষ্টি করলে পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন। এমনকি অস্ত্রোপচারের পর নারী গবেষক ব্যথার কথা জানতে চাইলে পুরুষ রোগীরাও তুলনামূলক কম ব্যথার কথা জানান।
গবেষকেরা বলছেন, নারী ও পুরুষ পরীক্ষক একই ধরনের পোশাক পরেছিলেন এবং একই কথা বলেছিলেন। তারপরও পরীক্ষকের লিঙ্গের সঙ্গে ব্যথার অনুভূতিতে পার্থক্য দেখা গেছে।
বিজ্ঞাপন
পরীক্ষায় মিলল চমকপ্রদ ফল
গবেষণার প্রথম ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের পায়ের পাতার ওপরের অংশে লেজারের সংক্ষিপ্ত স্পন্দন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ব্যথার সঙ্গে যুক্ত বিভিন্ন স্নায়ুতন্তুর সক্রিয়তা পর্যবেক্ষণ করা হয়।
আরও পড়ুন
ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন, যা বলছে গবেষণা
এ সময় গবেষকেরা লক্ষ করেন, কোনো পুরুষ অংশগ্রহণকারীর শরীরে ব্যথা সৃষ্টি করার দায়িত্বে নারী থাকলে একই মাত্রার ব্যথা অনুভব করাতে তুলনামূলক বেশি তীব্র উদ্দীপনা প্রয়োগ করতে হতো।
Pause
Mute
Remaining Time -17:30
Close PlayerUnibots.com
এই ফলাফল থেকে উৎসাহ পেয়ে গবেষকেরা পরবর্তী পরীক্ষায় নারী ও পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে ব্যথার অনুভূতি তুলনা করেন।
এবার অংশগ্রহণকারীদের হাতে একটি ছোট যন্ত্র দেওয়া হয়। বোতাম চাপলে যন্ত্রটি মৃদু বৈদ্যুতিক প্রবাহ তৈরি করত। ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে তাদের বোতাম ছেড়ে দিতে বলা হয়। পরীক্ষাটি দুইবার করা হয়—একবার নারী পরীক্ষকের উপস্থিতিতে, অন্যবার পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে।
পরীক্ষার ফলেও একই ধরনের প্রবণতা দেখা যায়। নারী ও পুরুষ উভয় অংশগ্রহণকারীর ক্ষেত্রেই নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে বেশি তীব্র উদ্দীপনা প্রয়োজন হয়েছিল।
অস্ত্রোপচারের পরও দেখা গেল পার্থক্য
শুধু পরীক্ষাগারে নয়, বাস্তব চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই পার্থক্য দেখা যায় কি না, তা জানতে গবেষকেরা অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এমন রোগীদের নিয়ে আরেকটি গবেষণা করেন।
বিজ্ঞাপন
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
৫ ঘণ্টা আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৫ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
৬ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৭ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৮ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
১২ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--