গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৬ পিএম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে চীনে পাচারের চেষ্টা
শুনুন
00:00
উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভনে চীনে পাচারের উদ্দেশে আটকে রাখা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে উদ্ধার...
উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভনে চীনে পাচারের উদ্দেশে আটকে রাখা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
উদ্ধার হওয়া নারীরা হলেন— মেমাচি মারমা (১৫), মাংশানু মগনি (১৮), রেখা চাকমা (২৮), ক্যানচি চাকমা (২২), বিরুপতি চাকমা (২৮), পূণ্যরেখা চাকমা (২৮), চাইছাইও মার্মা (২২), কৃষ্টিনা রোয়ালময় বৈল্টুং (১৯), পুষ্পিতা চাকমা (২১), পিংকি চাকমা (১৫), ববিতা চাকমা (২৭) ও আদর্শী চাকমা (২১)।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম।
তিনি জানান, এই নারীদের নিখোঁজের বিষয়ে গত ১৮ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। সেই জিডির আবেদনের প্রেক্ষিতে গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার যমযম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেমাচি মারমা ও মাংশানু মগনিকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ভাটারা থানাধীন এল ব্লকের ৫৬ নং রোডের ২৯৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে বাকি ১০ জনকে উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধার করা নারী ও কিশোরীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের কোনো বৈধ ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশে জোর করে ওই বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
২ ঘণ্টা আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
৪ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৫ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৬ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
৯ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--