মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচর’ ড্রোন জব্দের দাবি ইরানের

00:00
00:00
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচর’ ড্রোন জব্দের দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬

৮ মিনিট আগেহরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমে সফলতার সাথে আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনীর একটি গুপ্তচর ও প্রতারণামূলক ড্রোন (এমকিউএম-১৭০) অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করাই ছিল এই ড্রোনের মূল মিশন।’

আইআরজিসি নৌবাহিনীর বিশেষজ্ঞদের উদ্ধার করা তথ্যের বরাতে জানানো হয়, পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী একটি দেশ থেকে ড্রোনটি উড্ডয়ন করেছিল বলে শনাক্ত করা গেছে।

এর আগে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --