মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

ইলন মাস্ক আসলে জিনিয়াস: পুতিন

00:00
00:00
ইলন মাস্ক আসলে জিনিয়াস: পুতিন

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে তিনি জানান, স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সাথে তাদের ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে।

ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬

২২ মিনিট আগেস্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে তিনি জানান, স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সাথে তাদের ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে।মূলত রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাস্বেত’ (Rassvet) এবং মাস্কের ‘স্টারলিংক’-এর স্যাটেলাইটগুলো যাতে কক্ষপথে একে অপরের কাজে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতেই এই যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে স্টারলিংকের প্রায় ১৩ হাজার স্যাটেলাইট থাকলেও রাস্বেতের রয়েছে মাত্র কয়েক ডজন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন-ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাথে ডিজেল আমদানির চুক্তি করেছেন এবং কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছেন। এছাড়া রাশিয়া সম্প্রতি এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে।

অন্যদিকে, ইউক্রেন সামরিক যোগাযোগে স্টারলিংকের ওপর নির্ভরশীল হলেও সম্প্রতি তারা সংযোগ সমস্যার সম্মুখীন হয়। স্পেসএক্স এটি ইচ্ছাকৃতভাবে করেছে বলে মাস্ক স্বীকার করেছেন।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --