মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!

00:00
00:00
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!

ঘটনাটি নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ বছর বয়সী এক কিশোরী রোগীকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি চিকিৎসক।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ডা. ফজল ইউসুফ নামে ৭২ বছর বয়সী ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।


পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরী ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণীকেও যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ আছে ডা. ফজল ইউসুফের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে কিশোরীর সঙ্গে হওয়া ঘটনা নিয়ে প্রসিকিউটরদের অভিযোগ, ৭২ বছর বয়সী ডা. ফজল ইউসুফ ১৫ বছর বয়সী ওই কিশোরীর জামার নিচ দিয়ে আপত্তিকরভাবে হাত রাখেন এবর তাকে বলেন, ‘তুমি খুব সুন্দরী। তোমার উচিত আমার জন্য (অধীনে) কাজ করা।’


কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গত সপ্তাহেই নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।ঘটনায় বাংলাদেশি এই চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ করা, যৌন নির্যাতন এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --