মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

এবার রয়টার্সের সাংবাদিকে ওপর ক্ষুব্ধ হয়ে জঘন্য বলে আক্রমণ করলেন ট্রাম্প

00:00
00:00
এবার রয়টার্সের সাংবাদিকে ওপর ক্ষুব্ধ হয়ে জঘন্য বলে আক্রমণ করলেন ট্রাম্প

কানসাসে নির্বাচনী সমাবেশ বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্সের এক সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। সে সময় ট্রাম্পকে প্রচুর ঘামতে দেখা যায়।


২৬ মিনিট আগেকানসাসে নির্বাচনী সমাবেশ বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্সের এক সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। সে সময় ট্রাম্পকে প্রচুর ঘামতে দেখা যায়।রয়টার্সের সাংবাদিক জ্যাকব বোগেজ জানতে চান, ভ্রমণে ক্লান্ত হয়ে পড়ার কারণে প্রেসিডেন্ট শনিবারের নির্ধারিত কানসাস সফর বাতিল করেছেন কি না। প্রশ্ন শুনেই ক্ষুব্ধ হন ট্রাম্প। তিনি বলেন, ‘এমন প্রশ্ন করাটাই অসুস্থতার লক্ষণ। আপনি অসুস্থ। আপনি কোন সংবাদমাধ্যমের?’

বোগেজ নিজের পরিচয় দিলে ট্রাম্প রয়টার্সকেও ‘জঘন্য’ সংবাদমাধ্যম বলে আক্রমণ করেন। সাংবাদিক তখন বলেন, ‘আমরা শুধু নিশ্চিত হতে চাই, আপনি ভালো আছেন।’

এরপর বোগেজের শারীরিক গঠন নিয়ে কটূক্তি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই বোকাটাকে দেখুন, লোকটা একেবারেই ফিট নয়।’ পরে আরও বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীর ঠিক করুন, আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’

কানসাসে রিপাবলিকান দলের বর্তমান সিনেটর রজার মার্শালের সমর্থনে বক্তব্য দেওয়ার কথা ছিল ট্রাম্পের। সফর বাতিলের ব্যাখ্যায় তিনি দাবি করেন, মার্শাল ভালো অবস্থানে থাকায় সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। পরদিন ফ্লোরিডা সফরের কথা জানিয়ে নিজের স্বাস্থ্য সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি।’ ওই সাংবাদিক দুই সপ্তাহ ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক সপ্তাহগুলোয় সাংবাদিকদের ওপর একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ওভাল অফিসে সংবাদ সম্মেলনের সময় দ্য ইনডিপেনডেন্টের সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গকে সতর্ক থাকতে বলেন তিনি। পরে তাকে চুপ করতে বলে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --