অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
গণবার্তা অন্যান্য সেবাসমূহ ও পেজ
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের মধ্যে এক দম্পতির মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চারপাশে আগুন...
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে দিনদুপুরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ব্যাপক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। লুট করা হয় শতাধিক যাত্রীর নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন যে
তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচিতে আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায়
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালা...
সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব
কোটালীপাড়া সেনারগাতী মধ্যপাড়া মিরধা বাড়ি জামে মসজিদের নির্মাণকাজে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নবাব উদ্দিন...
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের আহ্বানে অনুষ্ঠিত জরুরি অনলাইন সিন্ডিকেট সভায় ১৫ জন সক্রিয় সদস্যের মধ্যে ৯ জনই অনুপস্থিত ছিলেন। ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভাটি পরিচালনা করেন উপাচার্য।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ও শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি চলছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক প্রতিনিধিরা সভাটি বর্জন করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিন্ডিকেটে উপাচার্যসহ মোট সদস্যপদ ১৭টি। এর মধ্যে সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় বর্তমানে সক্রিয় সদস্য ১৫ জন। তাঁদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ছয়জন, আর অনুপস্থিত ছিলেন নয়জন। উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ছয় সদস্যের কেউ সভায় যোগ দেননি।সিন্ডিকেটের সদস্য এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বিডিনিউজ২৪-কে বলেন, তিনি ছুটিতে থাকায় এবং পারিবারিক কাজে চট্টগ্রামের বাইরে অবস্থান করায় সভায় যোগ দিতে পারেননি। উপাচার্য হোয়াটসঅ্যাপে জুম সভার সংযোগ পাঠিয়ে বৈঠকের কথা জানিয়েছিলেন।আরও পড়ুন: ভিসিকে দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারেরঅধ্যাপক রাশিদুল হাসান আরও বলেন, প্রায় দুই বছর ধরে তিনি সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এর আগে অনলাইনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার নজির তার জানা নেই।শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত ১২ অক্টোবর ক্যাম্পাসে যান অধ্যাপক শেখ শরীফুল আলম। ওই দিন দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দেন। এতে তিনি সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।পরদিন ১৩ অক্টোবর সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। ওই রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকেই শুক্রবার অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেন।সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে সভার আলোচ্যসূচি ও তিনটি সিদ্ধান্তের কথা জানান অধ্যাপক শেখ শরীফুল আলম।তিনি জানান, সভার মূল আলোচ্যসূচি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে একাডেমিক অচলাবস্থা দূর করা এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর রূপরেখা নির্ধারণ।সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া এবং সেশনজটের ঝুঁকি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে দ্রুত নিয়মিত শ্রেণি কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করবে।এ ছাড়া অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে একটি নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।এটিভি/এসআইআর
কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের বাসিন্দা হাফেজ মারুফ হুসাইন নিখোঁজ হয়েছেন। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবার...
হবিগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে এক চোখের দৃষ্টিশক্তি হারানো জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর জীবনে নেমে এসেছে আরে...
Showing 127 to 140 of 305 results